চাঁদের নাম লুনা
ক্লাসে ঢুকে আমাকে দেখেই হৈ চৈ করে উঠলো ফারজানা, স্বাতী আর চিত্রা। তিনজনই আজ এক সাথে এসেছে।
"ওয়াও নয়ন, তোকে তো দেখতে একেবারে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে।"
"ফাজলামি করবি না স্বাতী, চড় খাবি।"
পিঠ থেকে ব্যাগ রাখতে না রাখতেই মন্তব্য করতে শুরু করেছে শয়তানগুলো। ফারজানা আরেক কাঠি সরেস। বললো, "একেবারে আফতাব স্যারের ছাট দিয়েছিস দেখছি। দি নিউ সূর্যমামা সেলুনে গিয়েছিলি






